দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। একই সঙ্গে ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, টেকসই ব্যবসায়িক অনুশীলন, পরিবেশবান্ধব কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব নিশ্চিত করার প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া নেটওয়ার্ক পরিচালনায় জ্বালানি-সাশ্রয়ী উদ্যোগ গ্রহণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে গ্রামীণফোন।
গ্রামীণফোন জানায়, তাদের ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতির সমন্বিত প্রয়োগের প্রতিফলন এই স্বীকৃতি। জলবায়ু-সচেতন উদ্যোগ, ডিজিটাল অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ব্যবসা পরিচালনা এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে অবদান রাখছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি ২০১৯ সালকে ভিত্তিবর্ষ ধরে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি নেটওয়ার্ক পরিচালনায় আরও পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ অব্যাহত রয়েছে।
পুরস্কার প্রসঙ্গে গ্রামীণফোনের পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) বিভাগের প্রধান ফারহানা ইসলাম বলেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। তিনি বলেন, জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টারও স্বীকৃতি মিলেছে এ পুরস্কারের মাধ্যমে। মানুষ, সমাজ ও পরিবেশের জন্য আরও নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ গড়ে তুলতে অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে গ্রামীণফোন।
এমএম/